Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

কুতুবদিয়া নৌ-কন্টিনজেন্ট পরিদর্শনে রিয়ার এডমিরাল মঈনুল হাসান

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১১:২৪:১৫ প্রিন্ট সংস্করণ

মহি উদ্দিন কুতুবী, ​কুতুবদিয়া প্রতিনিধি : ​আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রস্তুতির অংশ হিসেবে কুতুবদিয়া নৌ-কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল মো: মঈনুল হাসান।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় তিনি কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পে পৌঁছান। সেখানে তিনি কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক এবং উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

​বৈঠক শেষে রিয়ার এডমিরাল মঈনুল হাসান নৌ-কন্টিনজেন্টে উপস্থিত কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি আসন্ন নির্বাচনে ন্যায়নিষ্ঠা, সততা এবং নিরপেক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য নৌ-সদস্যদের কঠোর নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে তিনি উপজেলা সদরের বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অবস্থিত নৌ-কন্টিনজেন্ট ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর ডিউটি স্পট ও নিরাপত্তা বাঙ্কারগুলো ঘুরে দেখেন এবং দায়িত্বরত সদস্যদের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। ​পরিদর্শনকালে কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর 30

Sponsered content