Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ৭:৩২:৫৩ প্রিন্ট সংস্করণ

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও আংশিক পাহাড়তলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার ৬ নভেম্বর সকালে তিনি রাঙ্গুনিয়া উপজেলার জোয়ারিয়া জোনাকী পাহাড়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি মোনাজাতে অংশ নিয়ে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

মোনাজাত শেষে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “শহীদ জিয়ার আদর্শই আমাদের প্রেরণা। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করব।”

এ সময় তিনি আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, এবং দেশনেতা তারেক রহমান ও তাঁর পরিবারের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, সীতাকুণ্ড উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সফরসঙ্গীদের একজন বলেন, “প্রচারণার সূচনা শহীদ জিয়ার মাজার থেকে করা আমাদের বিশ্বাসের প্রতীক। এখান থেকেই আমরা প্রেরণা ও শক্তি পাই।”

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী মোহাম্মদ সালাউদ্দিন আরও বলেন, “আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে এসেছি—এই পথ শান্তির, ন্যায়ের ও জনগণের।”

পরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিকেলে রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

আরও খবর 27

Sponsered content