Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে সুপ্তধারা ঝর্ণায় আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১১:০৯:১৭ প্রিন্ট সংস্করণ

মো. রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের সুপ্তধারা ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আটকে পড়া চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সফল উদ্ধার অভিযান চালিয়ে নিরাপদে ফিরিয়ে এনেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন— কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা গ্রামের মো. আকিল (২৩), একই উপজেলার সঞ্জীবনপাড়ার আরাফাতুল ইসলাম (২৩), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি এলাকার মো. আবরার ফাহিম (২২) এবং লোহাগাড়া উপজেলার পূর্ব কলাবাজার এলাকার আরাফাতুল ইসলাম (২৩)। তারা সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকা থেকে চার বন্ধু সীতাকুণ্ড ইকোপার্কের সুপ্তধারা ঝর্ণা দেখতে যান। ঝর্ণা থেকে ফেরার পথে আকস্মিক ভারী বৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে গেলে তারা পথ হারিয়ে গভীর অরণ্যে আটকা পড়েন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ডিস্পাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হোসেনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। প্রবল বৃষ্টি ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে প্রায় তিন কিলোমিটার হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উদ্ধারকারী দল আটকে পড়া শিক্ষার্থীদের কাছে পৌঁছায়। পরে রাত ৮টা ১০ মিনিটে তাদের নিরাপদে উদ্ধার করে পাহাড় থেকে নিচে নিয়ে আসা হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, সময়মতো জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়ায় দ্রুত অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। তিনি বর্ষাকালে পাহাড়ি ঝর্ণা ও দুর্গম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

আরও খবর 27

Sponsered content