Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

গ্রাম আদালতকে সক্রিয় করতে রাউজানে দ্বি-মাসিক সভা

  প্রতিনিধি ৪ জুন ২০২৫ , ৯:৩৯:০৬ প্রিন্ট সংস্করণ

রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি গ্রাম আদালতের মামলা গ্রহন ও নিষ্পত্তি বিষয়ে আলোচনা করেন। রাউজান উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বল্প সময়ে, কম খরচে, ন্যায় বিচার নিশ্চিত করণে ৪ টি করে মামলা গ্রহন ও ৩ টি মামলা নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন প্রতি সাপ্তাহের ১ দিন গ্রাম আদালত পরিচালনা করা, মামলার নথিপত্রর লেখা ও আইন ও বিধিমালা অনুসরণ করে মামলা পরিচালনার উপর গুরুত্ব দেন এবং গ্রাম আদালত কার্যকরণে ইউনিয়ন পরিষদের সচিবদের দায়িত্ব ও করণীয় বিষয়সমূহ আলোচনা করেন।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে সপ্তাহে অন্তত ২ দিন করে গ্রাম আদালত পরিচালনা করতে হবে এবং বিগত ৩ মাসের মামলা গ্রহণ ও নিষ্পত্তির তথ্য পর্যালোচনা করে লক্ষ্যমাত্রা অনুযায়ী মামলা গ্রহণ ও নিষ্পত্তির উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা দেন। সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ ওসমান গণি এবং মামালা পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী  মিল্টন চাকমা।

আরও খবর 27

Sponsered content