Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

কৃষি জমির মাটি বিক্রির দায়ে ২ জনকে ১৫ দিনের জেল

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৫ , ১০:০১:৪৪ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমি থেকে মাটি কেটে বানিজ্যিকভাবে মাটি বিক্রয়ের খবর পেয়ে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

এসময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাটি কাটা ও বিক্রয় এর কাজে ব্যবহারত দুইটি ড্রাম ট্রাকসহ মো. ইয়াকুব (৩৫) ও মো. শাহাদাত হোসেন (৩২) নামক দুই জনকে গ্রেপ্তার করা হয়।

দুই আসামীকে সরকারি নির্দেশ অমান্য করে বানিজ্যিকভাবে মাটি বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ড্রাম ট্রাক দুইটি জব্দ করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান।

আরও খবর 27

Sponsered content