Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

দেশে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে: ফারুক-ই-আজম

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৩০:৫০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: দেশে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। কেউ বলতে পারবে না কাজ করার সুযোগ নেই।

আগের বাংলাদেশ আর হবে না। আমাদের দেশ আমরা নিজেরাই গড়বো।




অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মীরসরাই উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের দিকে এখন সারা বিশ্বের চোখ। নানান ক্ষেত্র থেকে বন্যাদুর্গতদের জন্য সহযোগিতা আসছে। আপনাদের চিন্তার বাইরে গিয়েও অনেক কিছু সমাধান করা হবে। কারও প্রতি আমাদের কোনও বিদ্বেষ নেই। এই দেশ সবার, সবাই মিলে এই দেশ গড়তে হবে। মানুষের সেবা দেওয়া বড় নেয়ামত।




তিনি বলেন, আপনারা জনগণের সেবা করেন। তাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতে হবে। জণগণ দেশের মালিক। তাদের বিরদ্ধে গেলে থানা ছেড়ে চলে যেতে হবে। জনগণের সাথে প্রশাসনের সম্পর্ক ভালো হলে দেশ গঠন সহজ হবে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইউনিট কমান্ডার লে. কর্ণেল আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা।




আরও খবর 27

Sponsered content