Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

পাহাড় ধসে ফটিকছড়ি -মিরসরাই সড়কে যান চলাচল বন্ধ

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ১০:২২:২০ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : টানা বর্ষণের ফলে পাহাড় ধসে ফটিকছড়ি -মিরসরাই সংযোগ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত ৮ জুলাই বিকেলে সড়কের ঝরঝরি মাজার সংলগ্ন চার রাস্তার কোপ এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়া যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ৫ দিন ধরে মিরসরাইয়ের সাথে ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নারায়নহাট ইউনিয়নের যোগাযোগ বন্ধ থাকলেও নজর পড়েনি সড়ক ও জনপদ বিভাগের (স ও জ) ফলে মাটি সরার উদ্দ্যেগে নেননি এই বিভাগ। ফলে চলাচলকারিরাচরম দূর্ভোগে পড়েছে।

১২ জুলাই শনিবার সরজমিন গিয়ে দেখা যায় থেমে থেমে জরুরী প্রয়োজনে অল্প কিছু সি.এন.জি ও মোটরসাইকেল চলাচল করছে বাকি সকল ধরনের যানবাহন বন্ধ রয়েছে সবকটিতে। সি.এন.জি থেকে নেমে ঠেলে ঠেলে গাড়ি পার করছে।

জানা যায় ফটিকছড়ি-মিরসরাই উপজেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ অভান্তরিণ সড়ক এটি। প্রতিদিন সি,এন,জি, মোটরসাইকেল, মালবাহী গাড়িসহ প্রায় পাচঁশতা দিক গাড়ি চলাচল করে এই সড়ক দিয়ে। তা ছাড়া পাহাড়ের অনেকাংশে লেবুর চাষ হয় প্রচুর। এই লেবু চট্টগ্রাম শহর, ফেনী,কুমিল্লাসহ দেশের নানা প্রান্তে বিক্রি উদ্দ্যেশে নেওয়া হয়।এই কয়েক দিন রাস্তা বন্ধ থাকার কারণে লেবু তুলা বন্ধ রেখেছে চাষিরা।

স্হানীয় বাসিন্দা লেবু চাষি তোফায়েল আহমদ বলেন ৫ দিন অতিবাহিত হলেও দেখা যায়নি সরকারি লোকজনের।

এত গুরুত্বপূর্ণ সড়কের এমন বিপজ্জনক অবস্থার সমাদানে কেন উদ্দ্যগ নেয়া হয়নি বুঝতে পারছিনা। নারায়নহাট ইউনিয়নের মেম্বার আলতাফ উদ্দিন বলেন সড়কটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।পাহাড় ধসে পড়ার কারণে চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে জানিয়েছি।তারা মাটি গুলো সরাবে বলে বলছে। কবে নাগাদ সরাবে তা বলেননি।

সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ফারহান বলেন পাচঁ দিন নয় তিন দিন হয়েছে সড়কের উপর মাটি পড়েছে। বৃষ্টির জন্য কাজ করা যেত না। আজকে রাতে স্ক্যাভেটর গিয়ে পৌছাবে। রোববার সকাল থেকে মাটি সরানো কাজ শুরু করবে।

আরও খবর 27

Sponsered content