Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ওমানে সড়ক দূর্ঘটনায় ফটিকছড়ির যুবকের মৃত্যু

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ১১:০৬:১৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দূর্ঘটনায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। ৫ আগস্ট শনিবার রাতে ওমানের রিসিল নামকস্থানে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বুধাগাজীর বীর মুক্তিযোদ্ধা আমীর ফজলের পুত্র মোহাম্মদ হাসানউল্লাহ (২৮)। পরিবারের ৬ ভাই-বোনের মধ্যে হাসান সবার ছোট।




বিগত দুই বছর পূর্বে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ওমান আসেন হাসান উল্লাহ। খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী হাসান কাজ শেষে বাসায় ফেরার পথে ওমানের রিসিল নামক স্থানে রাস্তা পারাপের সময় পিঁছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাকে আঘাত করলে গুরুতর আহত হয়ে রাস্তার পাশে সড়কে পড়ে যায়।




প্রায় ২০ মিনিট পর পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ৫ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত (৭ আগস্ট) রবিবার চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়।




আরও খবর 27

Sponsered content