Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জনগণ মানবে না: নোমান

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৪ , ১১:৫৩:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, সব ক্ষেত্রে সংস্কার করার নামে সময় ক্ষেপণ করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা।

জনগণের নির্বাচিত সরকার পরবর্তী সংস্কার কাজ সম্পন্ন করবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) নগরের ভিআইপি টাওয়ারে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম—১০ এর আওতাধীন ১২নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির এই সংগ্রাম এখনো চলমান আছে। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্রের কবর রচনা করেছে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। একটি অবাধ ও সুষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে হবে। সরকারের উচিত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সংগঠিত বিভিন্ন সেক্টরে দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করে তাঁদেরকে বিচারের আওতায় নিয়ে আসা।

পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাঈদ আল নোমান, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাজা আলাউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, মহিলা দল নেত্রী খালেদা বুরহান প্রমুখ।

আরও খবর 25

Sponsered content