Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

কুতুবদিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ , ১০:৫৬:২০ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার বড়ঘোপ ডাকবাংলোর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ ছালাম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ। প্রধান বক্তার বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বর্তমান জেলা প্রশাসক ও সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এম. মোবারক হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ বিএ,অর্নাস। লেমশীখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেউল করিম রাজু, শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো, মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদিন এবং আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সভাপতি এম কাউছার হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোকাররম কুতুবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি একটি বৃহত্তর জনপ্রিয় রাজনৈতিক দল, যার শিকড় দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। তারা বলেন, এই দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং দেশের গণতন্ত্র, অধিকার এবং জনগণের আশা,আকাঙ্ক্ষার প্রতীক।

বক্তারা আরও বলেন, দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা সবার দায়িত্ব। এমন কোনো কাজ বা আচরণ করা যাবে না, যা দলের সুনাম ক্ষুণ্ণ করে বা জনগণের আস্থায় আঘাত হানে। এজন্য সবাইকে সচেতন, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

তারা দলের আদর্শ, নীতি ও মূল্যবোধ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, প্রতিটি নেতাকর্মীর কর্মকাণ্ডই দলের প্রতিচ্ছবি। তাই দলের মর্যাদা রক্ষা করে জনগণের বিশ্বাস আরও সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা।

আরও খবর 30

Sponsered content