Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

প্রাথমিক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উখিয়ায় সহকারী প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৭:২৪:০৫ প্রিন্ট সংস্করণ

সিরাজুল কবির বুলবুল, উখিয়া কক্সবাজার : প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের শতভাগ যৌক্তিক ও ন্যায্য দাবী নিয়ে আন্দোলনরত শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত তিনদফা দাবী আদায়ের লক্ষে উখিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষিকা পরিবার ৯ নভেম্বর বিকালে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শত-শত শিক্ষকদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ।

বিক্ষোভ মিছিলটি উখিয়া প্রাথমিক বিদ্যালয় হয়ে উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় পর্যন্ত পৌঁছায়। জানা যায়, শিক্ষক-শিক্ষিকা নেতৃবৃন্দ প্রাথমিক শিক্ষা শিক্ষা অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেন।পরে মিছিলটি বিশাল একটি মানববন্ধন আকারে রূপনিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করে।

এই সময় পথ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধু কুমার বড়ুয়া,প্রাথমিক শিক্ষক মোহাম্মদ শাহজাহান ও উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খাদিজা বেগম।

বক্তারা বলেন, আমাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আরও খবর 30

Sponsered content