প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ৯:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ভুজপুর বাজারে স্বাস্থ্যসেবার নামে দরিদ্র মানুষের নিকট থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই গঠনার অভিযোগে স্হানীয় এক মহিলা ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কমিউনিটি অ্যাকটিভিটিস ফর রুলার অ্যাডভান্সমেন্ট (কারা) নামের একটি তথাকথিত বেসরকারি সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল ভুক্তভোগীরা বিক্ষোভ করলে তাদের গ্রেপ্তার করে এবং বুধবারে আদালতে পাঠায়।
ভুক্তভোগীদের অভিযোগ, সংস্থাটির স্বাস্থ্যসেবার কার্ড ও স্বল্পমূল্য নিত্যপ্রয়োজনীয় পন্য দেওয়ার কথা বলে ২৪০ টি হতদরিদ্র পরিবারের নিকট থেকে ২ হাজার টাকা করে প্রায় ৫ লাখ টাকা সংগ্রহ করে। পরে তাদের ১১০০ টাকার মূল্যের নিম্নমানের পণ্যের একটি করে প্যাকেট ধরিয়ে দেওয়া হয়।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর মঙ্গলবার ভুজপুর বাজারে সংস্থাটির অস্হায়ী কার্যালয়ে বিক্ষোভ করেন। এসময় চক্ররের মুল হতো আবু বকর ওরপে খোরশেদ পালিয়ে গেলে ও জনতা স্হানীয় ইউপি সদস্য বেবি আকতারসহ ৫ সদস্যকে আটক করে পুলিশকে দেয়।গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন বিজন কুমার ত্রিপুরা,সাহেলা আকতার, বিবি ফাতিমা ও পারভীন বেগম।
তবে “কারার কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ তাজুল ইসলাম ফোনে বলেন, ফটিকছড়ি ভুজপুর এলাকায় গত ছয় মাস ধরে আমাদের কার্যক্রম বন্ধ। যদি কেউ আমাদের নাম ব্যবহার করে থাকে আমরা তদন্ত করে ব্যবস্হা নিব।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মোঃ নুরুল আলম বলেন, এ ঘটনার ভুক্তভোগী রুমা আকতার নামে এক মহিলা বাদি হয়ে ৬ জনের নামে মামলা করেছেন।পাচঁ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং মুল হতো খোরশেদকে গ্রেপ্তার অভিযান চলছে।
ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন গ্রেপ্তারকৃত মহিলা সদস্য বেবি আকতার বিরুদ্ধে আগে ও বিভিন্ন অভিযোগ ছিল।