Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

বাড়বকুণ্ডে মানবতা ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ মে ২০২৬ , ১২:১৮:৫৭ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও ফ্রি ডেন্টাল ক্যাম্প।

রোববার (১০ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাড়বকুণ্ড মুজাদ্দেদিয়া নুরীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানবতা ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং জুঁই ডেন্টাল কেয়ারের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক কোমলমতি শিক্ষার্থী বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পায়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থী ফ্রি ডেন্টাল ক্যাম্পে দাঁতের বিভিন্ন পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং মৌখিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়াও ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সহযোগী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা জানান, সমাজের কল্যাণে এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজকরা আরও বলেন, সকলের সহযোগিতা ও ভালোবাসায় মানবতা ফাউন্ডেশন পরিবার বহুদূর এগিয়ে যাবে এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাবে। সমাজের মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

আরও খবর 27

Sponsered content