Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে ফটিকছড়ি উপজেলা প্রশাসন

  প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ১০:১৮:১৫ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা প্রকৃতিক দূর্যোগ ও আগুন কান্ডে ক্ষতিগ্রস্থ ৪২ পরিবারের মাঝে ঢেউটিন দিয়ে সহায়তা করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।

২৪ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা মাঠে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা বিভাগের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ৭৬ বান্ডিল ঢেউটিন তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী ক্ষতিগ্রস্তদের হাতে এসব ঢেউটিন তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্পবাস্তয়ন কর্মকর্তা (পিআইও) উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় বিগত কয়েক মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুর্ণিঝড় ও অগ্নিকাণ্ডের ঘটনায় এসব পরিবারের ঘর সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।ত্রাণ ও দুর্যোগ স্হাপনা মন্ত্রণালয়ের নিয়মিত সহায়তা অংশ হিসেবে তাদেরকে এই ঢেউটিন দেওয়া হলো।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোঃ আবদুস সালাম বলেন ” সরকারের এই কার্যক্রমের কারণে আমরা মাথা গোঁজার ঠাঁই পেলাম। সরকার এই সহায়তা যাতে অব্যহত রাখে এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা করার ব্যপারে খুবই আন্তরিক। দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের এই সহায়তার ফলে দূঃস্থ পরিবারের মাথা গোঁজারের ঠাঁই পেলেন।

আরও খবর 27

Sponsered content