Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

লাইলাতুল কদর মাহফিলে গাউসুল আজম মাইজভাণ্ডারীর রওজা জিয়ারত

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ৮:৪৪:১৯ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ইসলামি শরীয়তের গুরুত্বপূর্ণ দিবস সমূহের মধ্যে লায়লাতুল কদর মহিমান্বিত রাত । এই রাতে কুরআন নাজিলসহ অসংখ্য ফজিলত রয়েছে । লাইলাতুলকদর কদর উপলক্ষে উপমহাদেশের সুফিবাদের জাগ্রত প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফে প্রতিষ্ঠাতা গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর রওজা-এ-পাকে মিলাদ ও দোয়া মাহফিল গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী, শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ।




মাহফিলে উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.), সহ-সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদসহ কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ।




কেন্দ্রীয় কমিটির যুগ্মসচিব মাওলানা এস এম তানজীদ হোসাইনের পরিচালনায় তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ, শাজরা শরীফ ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

আরও খবর 27

Sponsered content