Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

মর্যাদা চান স্বাস্থ্যসেবা কর্মীরা, সেবা না পেয়ে ক্ষুদ্ধ জনসাধারণ

  প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ১০:১১:১২ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়িতে টেকনিক্যাল পদ মর্যাদা ও বেতন গ্রেড উন্নতি করা সহ নানান দাবিতে চট্টগ্রাম ফটিকছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।

২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের এই কর্মসূচির কারণে টিকাসহ অন্যান্য সেবা নিতে আসা শত শত রোগী কয়েক ঘন্টা ভোগান্তিতে পড়ে যায়।

স্বাস্থ্য সহকারীদের দাবির মধ্যে রয়েছে ১৪ তম গ্রেড ও টেকনিক্যাল পদ মর্যাদা নিশ্চিত করা সব স্বাস্থ্য সহকারীকে প্রশিক্ষণ ছাড়া স্মাতক স্কেলে অন্তরভুক্ত করা এবং বেতন স্কেল পূর্ণ নির্ধারণ।

কর্মসূচিতে অংশ নেওয়া মোঃ লোকমান নামের এক স্বাস্থ্য সহকারী বলেন, আমরা টেকনিক্যাল কাজ করি কিন্তু আমাদের বেতন নন-টেকনিক্যালের মত এতে আমরা বৈষম্যের শিকার। অন্যান্য বিভাগের সমান গ্রেডে যারা চাকুরী করত তার পদোন্নতি পেয়ে অনেক উপরে গ্রেডে চলে গেছে। আমরা আমাদের মর্যাদা চাই।

তবে এই কর্মসূচি কারণে সেবা থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। টিকা দিতে আসা এক শিশুর বাবা আনোয়ার জাহিদ বলেন, সকাল আটায় এসে লাইনে দাঁড়িয়েছি। আমার ৫ বছরের অসুস্থ শিশুকে টিকা দিতে এসেছি কিন্তু তারা সেবা না দিয়ে অনৈতিক আন্দোলনে আছে। আমাদের ভোগান্তির দিকে ভ্রুক্ষেপ নেই।

কামরুল ইসলাম নামের আরেক সেবা গ্রহীতা অভিযোগ করে বলেন, সরকার তাদের বেতন দিলেও তারা সময়মতো কেন্দ্রে আসেন না। সেবা দিতে টাকা দাবি করেন এবং নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করেন।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউ এইচ ও) সৌনম বড়ূয়া বলেন, এটা তাদের কেন্দ্র ঘোষিত চলমান আন্দোলন। এই কারণে যাতে রোগীরা সমস্যায় না পরে সেই ব্যাপারে তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য কারিদের ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আন্দোলন করতে গিয়ে সেবার বিঘ্নিত হবে বা রোগী কষ্ট পাবে এটা কোনোভাবে কাম্য নয়।আমরা বিষয়টি আমলে নিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাবো।

আরও খবর 27

Sponsered content