Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

হালদার পোনা দেশের সোনা! একটি মা-মাছ থেকে বছরে ৪ কোটি টাকার সমমূল্যের পোনা উৎপাদন সম্ভব

  প্রতিনিধি ১১ মে ২০২৬ , ১২:১৯:৪৭ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: দেশের এক মাত্র প্রকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা। যে নদীকে নিয়ে সারা বিশ্বে গবেষণা করে থাকে। হালদাকে কেন্দ্র করে ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলার ২৯টি ইউনিয়নে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। দুই পাড়ের প্রায় ১ হাজার ৫৪৪ জন জেলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হালদার ওপর নির্ভর করে জীবন ধারণ করেন।

এছাড়া রয়েছেন ১ হাজার ৮৯ জনের মতো ডিম সংগ্রহকারী, যাদের প্রায় ৫২৪টি নৌকা প্রতি বছর ডিম সংগ্রহের কাজে লাগে। প্রতিটি নৌকার জন্য খরচ হয় বছরে ২০ থেকে ২৫ হাজার টাকা। নদী থেকে ডিম সংগ্রহ করে সারা দেশে বিক্রি করেন জেলেরা। হালদার মাছ দ্রুত বড় হয়। এটি সুস্বাদু।

তাই সারা দেশে রুই কাৎলা ও কালিবাউশ এ জাতীয় মাছের কদর বেশি। গবেষণায় জানা গেছে, হালদা নদী থেকে সংগৃহীত ডিম থেকে রেণু উৎপাদনের বিষয় সঠিকভাবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা গেলে হালদার একটি মা মাছ থেকে বছরে গড়ে প্রায় ৪ কোটি টাকার সমমূল্যের পোনা উৎপাদন সম্ভব।

 

আরও খবর 27

Sponsered content