Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

রানীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা টেপরী রানীর শেষকৃত্য সম্পন্ন

  প্রতিনিধি ১৪ মে ২০২৬ , ১২:১২:৩৫ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধের সাহসী নারী ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বীরাঙ্গনা শ্রী টেপরী রানী পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামে নিজ বাড়িতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, শ্রী টেপরী রানী ছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি অসীম সাহস ও আত্মমর্যাদার সঙ্গে জীবন অতিবাহিত করেছেন।

স্বাধীনতার পর জাতির পিতা শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের সম্মান জানিয়ে ‘বীরাঙ্গনা’ উপাধি প্রদান করেন। সেই স্বীকৃতির ধারাবাহিকতায় শ্রী টেপরী রানী দেশের গর্বিত সন্তান হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক হয়ে বেঁচে থাকবেন বীরাঙ্গনা শ্রী টেপরী রানী।

আরও খবর 4

Sponsered content