Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সন্ত্রাসী কার্যকলাপ করে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা চলছে : ডা. শাহাদাত

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২৫:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সন্ত্রাসী কার্যকলাপ করে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা চলছে। গত ১৬ বছর ধরে যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।




বিশেষ করে কমিশনার আব্দুস সবুর লিটনের নেতৃত্বে যেসব সন্ত্রাসী ছিল, তাদের বেশিরভাগই চিহ্নিত সন্ত্রাসী, মামলার আসামি। অথচ তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, যা উদ্বেগজনক।অনতিবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য আহ্বান জানাই।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তার করুন। আমরা মনে করি জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক, সন্ত্রাসবিহীন, পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী এবং গণতান্ত্রিক ধারা আমরা অব্যাহত চাই। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন জনগণকে উপহার দিবে। সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারে গিয়ে অবশ্যই সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করবে। পাশাপাশি বিএনপি যে ৩১ দফা দাবি উত্থাপন করেছে তা অবশ্যই পূরণ করবে।




এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সহিদ মো. চৌধুরী, হালিশর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, বিএনপি নেতা মোশারফ জামাল, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, মোহাম্মদ আরজু, আনোয়ার কাফি মুন্না, আলী হায়দার, মোহাম্মদ সাইদুল, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ সিরাজ, মো.সলিমুল্লাহ, ডা. ইসহাক মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রহিম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ রাজু, মো.সিজান ও মো.রাজু খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর 25

Sponsered content