Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত এশিয়ান আবাসিক স্কুলের পিঠা উৎসব

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৯:০৩:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বন্দরনগরীর অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ ‘পিডা হাইলে আয়্যুন’ শিরোনামে আয়োজন করেছে ঐতিহ্যবাহী এক পিঠা উৎসব।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা ১৬টি স্টলকে হরেকরকম পিঠার সমাহার, রংবেরঙের ফেস্টুন- ব্যানার ও তৈজসপত্র দিয়ে সাজান। এ সম্পর্কে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান জানান, “হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী আমরা। খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়।”

সরেজমিনে শিক্ষার্থী, অভিভাবক ও প্রত্যক্ষদর্শী সবার মাঝে অতিমাত্রায় আনন্দ উল্লাসের প্রতিফলন দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অসাধারণ এক আয়োজন।
আমরা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

সামগ্রিক বিবেচনায় ৪নং স্টল ‘ফুট ভিলিজ’ সেরা স্টল নির্বাচিত হয়। সেরা স্টলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ডাঃ শহীদুল ইসলাম রুবেল,জামাল উদ্দিন ও প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

আরও খবর 25

Sponsered content