Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সিএমপিতে রদবদল: ৩ থানার ওসিসহ ৭ পরিদর্শককে বদলি

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ , ১১:৩২:০০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) রদবদল করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ মোট সাতজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার বর্তমান ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে সিএমপির বিশেষ শাখা সিটিএসবিতে।

খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এবং সিএমপি পুলিশ লাইন্স থেকে মো. আরিফুর রহমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

নগর গোয়েন্দা বিভাগেও (ডিবি) পরিবর্তন আনা হয়েছে। সিএমপি পুলিশ লাইন্স থেকে মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডিবি-উত্তর বিভাগে এবং জসিম উদ্দিনকে ডিবি-দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সাইফুর রহমানকে টিআই হিসেবে সিটি গেট ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে।

আরও খবর 25

Sponsered content