Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

  প্রতিনিধি ১৪ মে ২০২৬ , ১২:১১:৫১ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আবাসিক হোটেল ব্যবসায় শৃঙ্খলা, পর্যটক সেবা বৃদ্ধি এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সৈয়দ আলাউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নুর উদ্দিন নির্বাচিত হয়েছেন।

গত ১০ মে ২০২৬ সীতাকুণ্ডের হোটেল রাজবাড়ী কনভেনশন হলে অনুষ্ঠিত এ নির্বাচন মৌখিক ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে সম্পন্ন হয়। এতে উপজেলার ২১ জন আবাসিক হোটেল মালিকের সমর্থনে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

সভা সূত্রে জানা যায়, ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি ৫ জন উপদেষ্টাও রাখা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সীতাকুণ্ডকে আরও পর্যটকবান্ধব ও নিরাপদ পর্যটন এলাকায় পরিণত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, আবাসিক হোটেলে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেল মালিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি আবাসিক হোটেলগুলো মূলত পর্যটকদের জন্য পরিচালিত হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিতির নবনির্বাচিত সভাপতি খায়রুল ইসলাম বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানি বন্ধ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সীতাকুণ্ডকে আন্তর্জাতিক মানের পর্যটন এলাকা হিসেবে পরিচিত করতে আমরা কাজ করে যাব।”

নতুন কমিটির সদস্যরা জানান, সীতাকুণ্ডের সৌন্দর্য, সুনাম ও পর্যটন শিল্পের বিকাশে আবাসিক হোটেল মালিকরা সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

আরও খবর 27

Sponsered content