উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদের জামাতে আসলাম চৌধুরীর নামাজ আদায়

  প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ , ১২:৪৫:৩১ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদের জামাত সীতাকুণ্ড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী।

ঈদের নামাজ শেষে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “সীতাকুণ্ডের সকল রাজনৈতিক দলের সমর্থক আমরা একই পরিবারের সদস্য। সকল হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে কাজ করে সীতাকুণ্ডকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, “সীতাকুণ্ডে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা জুলুমবাজি চলবে না। আমার কাছে তথ্য রয়েছে—কারা এসবের সঙ্গে জড়িত, নাম বলছি না। এখনই সতর্ক হয়ে যান। এরপরও যদি এসব কার্যক্রম চলতে থাকে, আগামী ঈদে লাখো মানুষের সামনে নাম প্রকাশ করা হবে। তখন কাউকে রক্ষা করা হবে না।”

এ সময় তিনি সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।কেন্দ্রীয় ঈদের জামাতে আরও উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর, বিএনপি নেতা ডা. কমল কদর, জাকির হোসেন, মো. মোরছালিন, ইউছুফ নিজামী, জহুরুল আলম জহুর, ছালে আহমদ সলু এবং জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
ঈদের জামাতে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় লক্ষাধিক মুসল্লী অংশগ্রহণ করেন, যা এলাকাটিতে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশ সৃষ্টি করে।

 

আরও খবর 27

Sponsered content