প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৭:০৫ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই জানাজা সম্পন্ন হয়।রাঙ্গামাটি কলেজ গেট এলাকার সর্বসাধারণের উদ্যোগে আয়োজিত এই জানাজা নামাজে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জানাজায় নেতৃত্ব দেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাচ্চু মিয়া।
জানাজায় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ, রাঙ্গামাটি জেলা যুবদলের সহ-সম্পাদক মোঃ শাহ আলম, সহ-সম্পাদক কামাল হোসেন, খাদেমুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বিএনপি ৯ নং ওয়ার্ড,আশরাফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক রাঙ্গামাটি জেলা ছাত্রদল,পৌর শ্রমিক দলের সহ-সভাপতি ইদ্রিস হাওলাদার,মোঃ নুরু নবী জেলা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ন আহবায়ক মোঃ কাজেমুল হাসান, জেলা সেচ্ছাসেবক দল এর আহ্বায়ক কমিটির সদস্য, শিপন যুবনেতা, ও জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় প্রায় ২০০ থেকে ২৫০ জন সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি শরিক হন।
জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা এই কর্মসূচি পালন করেছি এবং বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জানাজা উপলক্ষে কলেজ মাঠ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় স্বেচ্ছাসেবীরা সক্রিয় ছিলেন।