Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ব্যাপক সমন্বয় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ১১:২৪:১৫ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে গৃহীত হাম-রুবেলা (এম.আর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলায় এক গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন/সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভাটি আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় এই টিকাদান কর্মসূচি শুধুমাত্র একটি স্বাস্থ্য কার্যক্রম নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কর্মসূচিকে শতভাগ সফল করতে পারবো।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন। তিনি টিকাদান কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, বাস্তবায়ন কৌশল এবং মাঠপর্যায়ে করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং টিকাদান কার্যক্রম সফল করতে নিজেদের মতামত ও করণীয় তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় টিকাদান কার্যক্রমকে সফল করতে মাইকিং, প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে কারিগরি ও সহযোগিতামূলক সহায়তা প্রদান করছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে এবং সীতাকুণ্ড উপজেলাকে হাম-রুবেলা মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর 27

Sponsered content