Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সুন্দরপুর প্রবাসী পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ৭:০৮:৪৮ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ৭ এপ্রিল শুক্রবার ফটিকছড়ি উপজেলার ১০নং সুন্দরপুর প্রবাসী পরিষদের উদ্দ্যেগে দু:স্থ ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পরিষদের সভাপতি মোঃ ছালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।




“রাজনীতি যার যার সুন্দরপুর প্রবাসী পরিষদ সবার ” এই স্লোগানে সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরপুর পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহনেওয়াজ।

বিশেষ অতিথি প্রবাসী মোঃ রফিকুল ইসলাম দুলাল, প্রবাসী মোঃ হাসান, ৫ ওয়ার্ড সদস্য মোঃ আবু তাহের, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ ইসমাইল, প্যানেল চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মেম্বার, প্রবাসী মোঃ ইসমাইল, প্রবাসী মোঃ রহিম উদ্দিন।




মোঃ আবু নোমানের চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী মোঃ নুরুল আমিন সোহেল, প্রবাসী মোঃ রহমত উল্লাহ,প্রবাসী মোঃ শফিউল আজম, প্রবাসী মোঃ ইউনুছ,প্রবাসী মোঃ আনিসুর রহমান,প্রবাসী মোঃ আরিফ চৌধুরী, প্রবাসী সৈয়দ মোঃ নাজমুল হক,প্রবাসী মোঃ ফরহাদ চৌধুরী, প্রবাসী মোঃ ওসমান গণি প্রমুখ।

প্রধান অতিথি তারঁ বক্তব্য বলেন, সুন্দরপুর প্রবাসী পরিষদের জনকল্যাণ মুখী কর্ম প্রশংসার দাবীদার। তারা প্রবাসীদের বিপদে সহযোগিতা করে, দেশে গরীব অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়া, চিকিৎসা, গৃহনির্মাণ, বিয়েশাদিতে সাহায্যসহ নানান ধরনের জনকল্যান মুলক কাজ করে যাচ্ছে।




আরও খবর 27

Sponsered content