Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নাজিরহাট পুরাতন সেতু

  প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ১০:৩৬:৪৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : অবশেষে বহুল কাঙ্খিত নাজিরহাটে শতবর্ষী হালদা পুরাতন সেতুটি আলোর মুখ দেখতে যাচ্ছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর।
জানা যায় আগামি (১৬ মে) বৃহস্পতিবার উদ্বোধনের পর ওইদিন থেকেই শুরু হবে সেতুটির নির্মাণ কাজ। সেতুটির নির্মাণ ঠিকাদার আবুল বশর বিষয়টি নিশ্চিত করেছেন।




ইতিমধ্যে, সেতুটি নির্মাণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ টাকা। ১০ ফিট বাই ৩ শত ফিটের এখানে বেইলী ব্রীজ হবে। বেইলী সেতুটির ঠিকাদারী প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স।

এ ব্যাপারে ঠিকাদার মোহাম্মদ আবুল বশর বলেন, আগামি ১৬ মে সেতুটি এমপি সনি উদ্বোধন করবেন। এরপরেই আমরা কাজ শুরু করবো। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীর ও ব্যবসায়িক ভাইদের সহযোগিতা খুবই প্রয়োজন। তবে অনানুষ্ঠানিক ভাবে ইতিমধ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি কাজ ধরার ৩-৪ মাসের মধ্যে আমরা সেতু নির্মাণের কাজ শেষ করতে পারবো।




১৩ মে সোমবার বিকাল ৫ টার দিকে সেতুটির পরিদর্শনে আসেন সড়ক ও জনপদ বিভাগের সাব স্টেশন ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ব্রীজটি স্থানীয় এমপি উদ্বোধনের পর কাজ শুরু হবে। সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

আরও খবর 27

Sponsered content