Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ১১:০৩:৩৯ প্রিন্ট সংস্করণ

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদ্রাসা সুপার মাওলানা ইসমাইল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও ও শিক্ষানুরাগী , সমাজসেবক আলহাজ্ব আবুল বশর আবু। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাশার গ্রুপের জিএম এডভোকেট জসিম উদ্দিন, বাঁশখালী উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী, এডভোকেট এনামুল হক, মাওলানা দিদার রশিদ, মাদ্রাসার সহ-সুপার মাওলানা সগীর , সহকারী শিক্ষক মাওলানা ইলিয়াস, মাওলানা নুরুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব ঘাটিয়াডেঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা নুরুল আলম ফারুকী।

অনুষ্ঠানে আলহাজ্ব আবুল বশর আবু শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদরাসার উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৬ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও খবর 28

Sponsered content