Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডব

  প্রতিনিধি ২৭ মে ২০২৬ , ১১:৫৯:২১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ৯ জন আহত হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সঞ্চালন লাইন।ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন। বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে ঝড়ো হাওয়ায় বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়িও ভেঙ্গে যায়।

জানা গেছে, উপজেলার পশ্চিম শাকপুরা, মীরপাড়া, আকুবদণ্ডীসহ বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে সড়কে থাকা টেক্সি, কার ও মাইক্রোবাস এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, ঝড়ো হাওয়ায় গাছের ডালাপালা ভেঙে পড়ে আহত ৯ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে আবু তৈয়ব (২৭), আবু সৈয়দ, রিয়া ও মো. আশরাফকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর 28

Sponsered content