Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

সাজেকে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৪৩:৫৯ প্রিন্ট সংস্করণ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত দলের দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- আশিষ চাকমা (৩৫) ও দীপায়ন চাকমা (৪০)।




আশিষ চাকমা উপজেলার রূপকারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোরঘোনা গ্রামের মৃত শান্তি কুমার চাকমার ছেলে। আর দীপায়ন চাকমা সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডেও এগুজ্জ্যাছড়ি গ্রামের মৃত অনিল বরণ চাকমার ছেলে।

গুলিতে দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ।




জানা গেছে, রোববার দুপুর দুইটার দিকে সাজেকের মাচালং পাড়ায় মুখোশ পরিহিত একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতারি গুলি করলে ঘটনাস্থলে ইউপিডিএফের দুজন নিহত হন। ঘটনার পরপর আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।




ইউপিডিএফ এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা। তিনি বলেন, সাজেকে পিসিজেএসএসর সাংগঠনিক কার্যক্রম নেই।

সাজেকে রাষ্ট্রপতির নির্ধারিত সফরের ছয় দিন আগে এ ঘটনা ঘটল।

আরও খবর 29

Sponsered content