প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৪ , ৩:৪১:৪২ প্রিন্ট সংস্করণ

রাঙামাটি প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার হতে হবে। কেউ যেন হয়রানি না হয়।
পাহাড়ি বাঙালি যেই হোক না কেন দোষীকে দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নিতে হবে। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের বনরূপা এলাকায় পাহাড়ি- বাঙালি সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।