Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

আটকে পড়া ৪ পর্যটকের বিজিবি কর্তৃক নিরাপত্তা নিশ্চিত

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ১১:২৫:০১ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদ,থানচি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উপজেলার দুর্গম থুইসাপাড়ায় আটকে পড়া ৪ পর্যটকের তাৎক্ষণিক সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।

উল্লেখ্য যে, গত ৪ জুলাই ২০২৬ তারিখে ভ্রমণের উদ্দেশ্যে দুর্গম থুইসাপাড়া এলাকায় যাওয়া ৪ জন পর্যটক টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে আটকা পড়েন।

উপরোক্ত বিষয়ে জানার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নির্দেশনায় জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প হতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যটকদের জন্য নিরাপদ আশ্রয়, বিজিবি’র পক্ষ থেকে আহার, নিরাপত্তা ও অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করা

আবহাওয়া অনুকূল থাকা সাপেক্ষে আজ বিজিবি’র তত্ত্বাবধানে আটকে পড়া পর্যটকদের বিকল্পপথে থানচি ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য যে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধস ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয় প্রদান, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আরও খবর 29

Sponsered content