প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ১০:১৬:১৪ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ ১২ জুলাই ২০২৫ ইংরেজী শনিবার সকাল ৯ টায় আল ফারুক ইনস্টিটিউট মিলনায়তনে,বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে সাত উপজেলার নির্বাচন পরিচালনার উপজেলা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ সভাপতিত্ব করেন ।
উক্ত প্রশিক্ষণে বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলা থেকে আগত আমীর, সেক্রেটারী ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এড. মুহাম্মদ আবুল কালাম, জেলা জামায়াতের সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটি যুগ্ম আহবায়ক অধ্যাপক আবদুল আউয়াল, অধ্যাপক গোলাম মোস্তফা তাজ।
প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক হামেদ হাসান, জেলা প্রচার ও মিডিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ছাত্রনেতা কলিম উল্লাহ, জেলা জামায়াতের অফিস সম্পাদক আশরাফুল ইসলাম।