Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

বান্দরবানে আবারো মাইন বিস্ফোরণে নিহত এক, আহত এক

  প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ৫:৫৩:৫২ প্রিন্ট সংস্করণ

থানচি বান্দরবান প্রতিনিধিঃ সশস্ত্র গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) এর পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শ্রমিক নিহত ও আরেক শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায় রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বঙ্কুপাড়া এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
এসময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।




মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোঃ রাশেদ (১৮) বাঁশখালীর উপজেলার ছনুয়া এলাকার নুরুল হকের ছেলে। আহত মো দুলাল (৩৫) ও একই এলাকার মহিবুল্লাহর ছেলে।




আহত নিহতদের সাথে কাজ করা শ্রমিক নেজাম উদ্দিন থেকে জানিয়েছেন সে সহ ১৬জনের শ্রমিক নিয়ে গতকাল আসে সেখানে আজ বঙ্কু পাড়া এলাকায় সীমান্ত সড়কের নির্মাণ কাজের ঝোপঝাড় পরিষ্কার করার সময হটাৎ মাটিতে থেকে বিস্ফারণের শব্দ হয় ঐ জায়াগায় কাজ করছিলো আহত নিহত দুইজনে।

ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে বিজিবি থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এর পর আহত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে।




থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য যে, গত এক মাসের বেশি সময় ধরে রুমা এবং থানচি লিক্রী সড়ক নির্মান কাজের আশেপাশে মায়ানমার সীমান্ত এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে নিরাপত্তা বাহিনীর সাথে কয়েকদিন পর পর সংঘর্ষ চলমান রয়েছে।




আরও খবর 28

Sponsered content