Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৯:০৯:২৮ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ সারাদেশের মতো থানচিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭শে অক্টোবর সোমবার সকালে থানচি বাজার রিড ট্রেড সেন্টারের সামনে থেকে মিছিল বের করে বাস স্টেশন হয়ে পুনরায় একি স্থানে এসে মিলিত হয়।পরবর্তীতে সম্প্রতি বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়।

জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মংসিংহাই মারমা সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনিচাঁন্দ ত্রিপুরার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মং শৈ ম্রাই।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে‌ তারেক রহমান এর ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে।

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আন্দ্রীয় ত্রিপুরা,কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা,সদর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃআবু নোমান,জেলা যুব দলের সদস্য রেংচম ম্রো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জওয়াইপ্রু মারমা।

আরও খবর 29

Sponsered content