Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে তৎপর সেনাবাহিনী

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১২:১৫:১৩ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ টানা ভারী বর্ষণের ফলে ১১ জুলাই বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়ক, বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং ২৩ কিলোমিটার এলাকায় সড়ক যোগাযোগ আংশিকভাবে বিঘ্নিত হয়।

ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাড়াবাসির সহায়তায় ক্ষতিগ্রস্ত সড়ক থেকে মাটি ও উপড়ে পড়া গাছ অপসারণের কার্যক্রম শুরু করেন। বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ১৬ ইস্ট বেংগলের পাশাপাশি অক্লান্ত সহায়তা প্রদান করে চলছে ১৭ ইসিবি ব্যাটেলিয়ন।

এছাড়াও ২৩ কিলোমিটার এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিত করা হচ্ছে।বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথে সৃষ্ট ভূমিধস অপসারণ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনগণের নিরাপত্তা ও সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

আরও খবর 29

Sponsered content