পার্বত্য চট্টগ্রাম

মারিশ্যা জোন বিজিবি কর্তৃক আর্থিক সহায়তা ও অনুদান প্রদান

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ১০:৪০:৩৫ প্রিন্ট সংস্করণ

নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়েছে।

কর্মসূচিটি রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় মারিশ্যা জোন এলাকায় অনুষ্ঠিত হয়। জনকল্যাণমূলক এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহায়তা প্রাপ্ত স্থানীয় উপকারভোগীরা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিজিবির এই সহায়তা তাদের জীবনে সাময়িক হলেও বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।

আরও খবর 29

Sponsered content