Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে রণক্ষেত্র: ১৪৪ ধারা জারি

  প্রতিনিধি ৫ মে ২০২৬ , ১২:৩১:০৪ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:- ​রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বনরূপা ও কাঁঠালতলি এলাকাসহ আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।​

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ আট বছর পর গত শনিবার (২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে রোববার সকাল থেকেই রাজপথে অবস্থান নেয়।

​গত রোববার (৩ মে) দুপুরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন। তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন। তবে আন্দোলনকারীরা কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।

​সোমবার (৪ মে) দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বিকেলে নতুন কমিটির সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি বনরূপা এলাকায় পৌঁছালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
​শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন বনরূপা ও কাঁঠালতলি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

​বিকেলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর 29

Sponsered content