পার্বত্য চট্টগ্রাম

থানচিতে গণসংযোগ করলেন বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ২:৩৫:৩৬ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বান্দরবানের থানচিতে ধানের শীষের প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাচিং প্রু জেরী বলেছেন রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই।এতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন তিনি এবং এলাকার উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতি দেন।

শুক্রবার ২১ নভেম্বর সকালে থানচি উপজেলা সদরে বিশাল শোভাযাত্রা সহকারে গণসংযোগ করেন উপজেলার বিভিন্ন স্থানে, পরবর্তী থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ম্রো সম্প্রদায়ের আয়োজনে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি। সাবেক উপজেলা চেয়ারম্যান ও ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, ত্রিপুরা সম্প্রদায়ের নেতা আন্দ্রিয় ত্রিপুরা ইন্দ্র।এসময় জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও খবর 29

Sponsered content