Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে প্রাইভেটকার

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ১০:৫৯:৫২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের কদমতলী রেলগেট এলাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে কদমতলী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের হয়নি। ধাক্কায় গাড়িটির পেছনে ক্ষয়ক্ষতি হয়েছে।



চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, দুপুরে দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে মার্শালিং ইয়ার্ডের একটি ইঞ্জিন নগরের পাহাড়তলীর দিকে যাওয়ার সময় কদমতলী রেলগেইটে উল্টোপথ দিয়ে আসা প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এতে ইঞ্জিনের ধাক্কায় প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আরও খবর 25

Sponsered content