Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

২০ এপ্রিল থেকে ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান অভিযান, টার্গেট দেড় লাখের কাছাকাছি শিশু

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ১১:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। এই সময়ে জেলায় ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আনিছুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, পুরো জেলায় টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে ১ হাজার ৩৬৩টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী কেন্দ্র থাকলেও অধিকাংশ, অর্থাৎ ১ হাজার ৩৫৭টি কেন্দ্র অস্থায়ীভাবে পরিচালিত হবে।

ডা. আনিছুর রহমান আরও জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের এই টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, হাম ও রুবেলা খুবই সংক্রামক হলেও সঠিক সময়ে টিকা নিলে এই রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। তাই অভিভাবকদের নিজ নিজ এলাকায় স্থাপিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ আশাবাদী, সকলের সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।

আরও খবর 4

Sponsered content