Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে প্রযুক্তি সহায়তা বিতরণ

  প্রতিনিধি ৭ মে ২০২৬ , ১২:৫৩:২১ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদন বাড়াতে খামারিদের হাতে তুলে দেওয়া হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উপকরণ। বুধবার (৬ মে) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, নির্বাচিত চারজন মৎস্য খামারি—মো. আব্দুল হোসেন, মোর্তুজা আলম, জাহিদুর রহমান ডলার ও তোহিদুল ইসলাম—এর মধ্যে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এরেটর, মাছের খাবার, সার, চুন, ব্লিচিং পাউডারসহ প্রয়োজনীয় সামগ্রী।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ সংশ্লিষ্টরা।

এদিকে, খামারিদের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়, যেখানে আধুনিক মাছ চাষের কৌশল নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও খবর 4

Sponsered content