Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

সন্ত্রাসী কার্যক্রম না হলে পর্যটন ব্যবস্থা স্বাভাবিক করা যেতে পারে : বিজিবি কমান্ডার

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ১১:০৬:৫৩ প্রিন্ট সংস্করণ

মো: শহিদুল ইসলাম শহিদ: বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বিজিবি কতৃক ব্যাটালিয়ন প্রশিক্ষণ সেট চত্বরে অনুষ্ঠিত হয় গণসংযোগ মিটিং। ২৮শে নভেম্বর ২০২৪ ইং সকালে পৌনে ১১টায় অনুষ্ঠিত মিটিং এ সভাপতিত্ব করেন ৩৮ বিজিবি বলিপাড়া জোন কমান্ডার তৈমুর হাসান খান.পিএসসি,এসি।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত রাকিব হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,থানচি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার, রেমাক্রি ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি,সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো,সহ বিভিন্ন পাড়া কারবারি জনপ্রতিনিধি সকল ইউপি চেয়ারম্যান, হেডম্যান কারবারি বৃন্দ গনসংযোগ মিটিং এ অংশ গ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বর্তমানে সশস্ত্র সংগঠন কেএনএফের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এলাকায় কোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম না হলে সমস্ত থানচি উপজেলায় পর্যটন স্বাভাবিক করা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে থানচি ও বলিবাজারে ময়লা,আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সকল মাহিন্দ্রা,চান্দের গাড়ি ড্রাইভারদের সরকারিভাবে যুব উন্নয়ন প্রকল্প থেকে মৌলিক ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও খবর 29

Sponsered content