Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচিতে শান্তি চুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২২ , ৯:২২:০৫ প্রিন্ট সংস্করণ

মো: শহীদুল ইসলাম শহীদ, থানচি প্রতিনিধি: ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের ২৫ বছরপূর্তি উপলক্ষে বান্দরবানের থানচিতে বিজিবি’র পরিচালনায় আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ০২ ডিসেম্বর সকালে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন আয়োজনে শান্তিচুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।



এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরীফ উল আলম।

আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মুন্সি ইমদাদুর রহমান, বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা, থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা, সাবেক মেম্বার আকতার হোসেন, মেম্বার উচনু মারমা, মেম্বার অংসিংম্যা মারমা, মেম্বার অংসানু মারমা ও স্থানীয় কারবারি সহ জনসাধারণবৃন্দ।



দিবসটি উপলক্ষে ক্যাপ্টেন মোঃ তসলিম আহমেদ এ এম সি পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।



একই সাথে গরীব অসহায়দের মাঝে ৫’শত জনকে কম্বল ও মশারী বিতরণ করা হয়। একি সাথে সীমান্ত এলাকায় ফুটবলসহ অন্যান্য ক্রীড়া সামগ্রীর ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।



আরও খবর 29

Sponsered content