Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

সাজেকে পর্যটকদের ভিড়, স্থানীয়দের বাড়িতে আশ্রয়

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২৭:২৮ প্রিন্ট সংস্করণ

রাঙ্গামাটি প্রতিনিধি: দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে সারা বছর পর্যটকের সমাগম থাকলেও মাঝখানে কয়েক মাস উপস্থিতি ছিল কম। তবে এবার তিনদিনের ছুটিতে সেখানে পর্যটক বেড়েছে কয়েকগুণ।টানা ছুটিতে রাঙামাটির সাজেক ভ্যালিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে।




ছুটির প্রথম দিন বৃহস্পতিবার সাজেকে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি পর্যটকের উপস্থিতি ছিল। ধারণ ক্ষমতার চেয়েও কয়েকগুণ বেশি পর্যটকের উপস্থিতিতে তিল ধারণের জায়গা নেই সেখানে। অগ্রিম বুকিং দিয়ে না আসায় অনেক পর্যটককে পড়তে হয়েছে ভোগান্তিতে। অনেকে গাড়িতে কিংবা তাঁবু খাটিয়ে রাত্রিযাপন করেছেন। এছাড়া রুম না পেয়ে স্থানীয় গ্রামগুলোর বাসা-বাড়িতে রাত কাটাতে হয়েছে পর্যটকদের।

শুক্রবারও (২৯ সেপ্টেম্বর) দেখা গিয়েছে একই রকম চিত্র। এদিনও সাজেকের প্রকৃতির সঙ্গে ছুটি কাটাতে হাজারো পর্যটক ছুটে গেছেন। সাজেক কাউন্টারের সমন্বয় আরিফ হোসেন বলেন, প্রথম দিন প্রায় আড়াইশ পিকআপ এবং চাঁদের গাড়িতে করে প্রায় তিন হাজার পর্যটক এসেছেন। এছাড়া সিএনজি মোটরসাইকেলে করেও পর্যটকরা সাজেকে এসেছেন।




সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোঅং চৌধুরী বলেন, গত কয়েক মাস ধরে আমরা পর্যটকের আশানুরূপ উপস্থিতি পাচ্ছিলাম না। কয়েকটি ছুটি গেলেও তেমন পর্যটক আসেনি। তবে এবার প্রচুর পর্যটক এসেছে। পর্যটকরা যেন হয়রানি না হয় আমরা সেদিকে খেয়াল রাখছি। আমাদের পরামর্শ থাকবে কটেজ বা রিসোর্ট বুকিং দিয়ে যেন পর্যটকরা সাজেক আসে।

এদিকে সাজেকের সঙ্গে খাগড়াছড়িতেও বেড়েছে পর্যটকের সংখ্যা। আলুটিলা, রিছাং ঝরনা, হর্টিকালটার পার্কে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মত। আগামী কয়েকদিন পর্যটকদের সরব উপস্থিতি থাকলে বলে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা।




আরও খবর 29

Sponsered content