Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

গুইমারাতে কৃষি ব্যাংকের ঋণ আদায় ক্যাম্প

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১১:০৯:১৬ প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন লিখন,খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারাতে কৃষি ব্যাংকের ঋণ আদায়ের লক্ষ্যে কৃষকদের নিয়ে ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার আয়োজনে হাফছড়ি ইউনিয় পরিষদ অডিটরিয়ামে ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক ওসমান মিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রুবেল চৌধুরী। এসময় ব্যাংক কর্মকর্তা সজিব বড়ুয়া উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ঋণ গ্রহীতাদের তাদের বকেয়া ও খেলাপি ঋণ পরিশোধে উৎসাহিত করেন। তিনি বলেন, কৃষি ব্যাংক হলো সরকারি ব্যাংক। তাই ঋণ নিয়ে সঠিক সময়ে পরিশোধ করলে আবার নতুন ঋণ পাবেন। যা আপনাদের স্বাবলম্বী করতে সাহায্য করবে। ছোড়া প্রনোদনা ঋণ, অনলাইন ব্যাংকিং, ই-সেবাসহ আধুনিক আধুনকি সুযোগ সুবিধার বিষয়ে কৃষকদের ধারনা দেয়া হয়। কৃষকদের ঋণ পরিশোধ করেন।

আরও খবর 29

Sponsered content