Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

সৌদি আরবে দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ১১:২১:০০ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ অন্তত নয়জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহত নয় জনই পাকিস্তানি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।




জানা গেছে, ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন পাকিস্তানি ওই নাগরিকরা। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নয় পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন।




প্রসঙ্গত, এর আগে মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে।




আরও খবর 15

Sponsered content