Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

শেরপুরে তারেক রহমানের জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ১০:৩২:২১ প্রিন্ট সংস্করণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই সেবা কার্যক্রম।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর বিশেষজ্ঞ চিকিৎসক টিম ক্যাম্পটি পরিচালনা করেন। প্রধান অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ।

এছাড়া উপস্থিত ছিলেন ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. সায়েম মনোয়ার এবং ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. সাইফুল ইসলাম। জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পে উপস্থিত ছিলেন।

স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

আরও খবর 4

Sponsered content