Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

দুর্গাপুর সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব: সভাপতি ওয়ালী হাসান কলি, সম্পাদক সজীব

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৩:০৬ প্রিন্ট সংস্করণ

তোফায়েল আলম ভূঁইয়া,দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটি গঠিত হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর সাংবাদিক সমিতির মিলনায়তনে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ওয়ালী হাসান কলি। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস টি বাংলা টেলিভিশন-এর দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম সজীব।

এছাড়াও, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পলাশ সাহা।

আগামী দুই বছরের জন্য দুর্গাপুর সাংবাদিক সমিতি পরিচালনায় গুরুত্বপূর্ণ অন্য দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মাওলানা আলী উসমান ও কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক আলোকিত সকাল এর মো. আদনানুর রহমান ।

নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কবি সজীম শাইন, সদস্য সচিব সাংবাদিক মামুন রণবীর, এবং সদস্য মো. ইয়াসিন মিয়া।নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কবি সজীম শাইন জানান, এই নির্বাচনে ১৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে: ওয়ালী হাসান কলি সাত ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলোয়ার হোসেন তালুকদার পান পাঁচ ভোট। একটি ভোট বাতিল হয়।সাধারণ সম্পাদক পদে: শফিকুল আলম সজীব আটটি ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রাজেশ গোৗড়, যিনি পান পাঁচটি ভোট।সাংগঠনিক সম্পাদক পদে: পলাশ সাহা নয় ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর আলম পান চারটি ভোট।

নবগঠিত এই কমিটি আগামী দুই বছর দুর্গাপুর সাংবাদিক সমিতির নেতৃত্ব দেবে।

আরও খবর 4

Sponsered content