Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ৯:১১:৫৭ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদ: উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ পালন হয়েছে।

৩০সেপ্টেম্বর সকাল দশটায় উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারি এমরান হোসেনের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত দিবসে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃআবুল মনসূর।




বিশেষ অতিথি ছিলেন থানচি উপজেলার ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ,সমাজসেবা কর্মকর্তা পারভেজ ভুইঞা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃআবুল মনসূর বলেন, কন্যা সন্তানদের এগিয়ে নিয়ে যেতে হলে আগে মাকে শিক্ষিত হতে হবে একজন মা শিক্ষিত হলে তার সন্তানেরা শিক্ষিত হতে হবে সমাজে মাথা উঁচু করে দাড়াতে হলে শিক্ষার কোন বিকল্প নাই।




এতে অভিভাবক ও তাদের কন্যা সন্তানরা উপস্থিত ছিলেন।




আরও খবর 29

Sponsered content